বারাকাহ ট্রেডার্স — দোহারের উত্তর জয়পাড়ায় নিজস্ব ওয়্যারহাউস। ঘর ও রান্নাঘরের যন্ত্রপাতি, ওয়্যারহাউস থেকে সরাসরি আপনার বাড়িতে।
অনলাইনে যন্ত্রপাতি কিনতে গেলে তিনটা প্রশ্ন মাথায় আসে — পণ্যটা আসল তো? নষ্ট হলে কে দেখবে? টাকা কি আগেই দিতে হবে? বারাকাহ ট্রেডার্স এই তিনটারই সোজা উত্তর দেয়।
আমরা শুধু একটা অনলাইন পেজ নই। দোহারের উত্তর জয়পাড়া, কুঠিবাড়ি রোডে আমাদের নিজস্ব ওয়্যারহাউস আছে, খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। চাইলে এসে হাতে নিয়ে দেখে কিনতে পারেন — আগে ফোন করে সময় ঠিক করে নিলে ভালো হয়।